বাবরি মসজিদের রায় নিয়ে কি বললেন কী বললেন যোগী?
দীর্ঘ ২৮ বছরের অবসানের পর আজ লখনউয়ের সিবিআই বিশেষ আদালতে বাবরি মসজিদের রায় ঘোষণা করে বিচারক সুরেন্দ্রকুমার যাদব। পর্যাপ্ত প্রমাণের অভাবে লালকৃষ্ণ আডবাণী, উমা ভারতী, মুরলি মনোহর যোশীসহ জীবিত ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়।
রায়কে স্বাগত জানিয়ে একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করে বিজেপি-র তরফ থেকে। রাজনাথ সিং টুইটারে লেখেন, '৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে, যতই দেরি হোক না কেন ন্যায় বিচার হয়েছে।' অন্যতম অভিযুক্ত মুরলী মনোহর যোশীও মামলার রায়ে খুশি।
এই মামলা নিয়ে প্রতিক্রিয়া দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন , 'এটি প্রমাণ করে যে, শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য তৎকালীন কংগ্রেস সরকার সাধু, বিজেপি নেতা, বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তাদের ভুয়ো মামলায় ফাঁসিয়েছে।

Post a Comment